প্রধানমন্ত্রীর আহ্বানে জেবিআইসির বাংলাদেশে অফিসের সম্ভাবনা

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের Japan Bank for International Cooperation (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে এবং জেবিআইসির একটি কার্যালয় খোলার অনুরোধ করেন।
২৮ অক্টোবর বুধবার জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় দু'পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান জেবিআইসির বাংলাদেশে অবদানকে প্রশংসা করে বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার বিধিবিধান সংস্কার ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বর্তমান সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেন এবং এ ধরনের সহযোগিতা দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ প্রকাশ করেন।
বৈঠকে জেবিআইসির বাংলাদেশে একটি কার্যালয় খোলার অনুরোধ জানানো হলে গভর্নর আমাকাওয়া কাজুহিকো প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন।
বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রস্তাবিত কার্যালয়টি জেবিআইসির বাংলাদেশে সরাসরি উপস্থিতি বাড়িয়ে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আর্থিক সহায়তা এবং প্রযুক্তিগত পরামর্শ প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

নির্বাহী সম্পাদক: মাহমুদুর রশিদ । নিউজ এডিটর: ফিরোজ কাদির শাওন । আইন উপদেষ্টা: সিরাজুল ইসলাম রোমিও, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
বাড়ি নং ৭৬৩, রোড নং ১, পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫।
মতামত