করাপশন নিউজ বিডি ২৪
প্রকাশ : শুক্রবার, ০২ মে ২০২৫

প্রধানমন্ত্রীর আহ্বান: ঢাকা‑টোকিও সম্পর্ককে গড়ে তুলতে নতুন পদক্ষেপ

নেতানিয়াহু জোট ৫২, বিরোধী জোট ৫০: ইসরায়েল কনেসেট নির্বাচনে তীব্র লড়াই

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ১০ম স্থলবাহিনী সংলাপ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা বাড়বে

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, মুশফিকুর অনুপস্থিতি শক

প্রধানমন্ত্রীর জাপান সফরের তৃতীয় দিন: শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে গভীর সমর্থন জানালেন

পেরুর নাজকা লাইনস: দুই হাজার বছর পুরনো রহস্যময় ভূচিত্রের সত্য

হাফেজ জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে বাবার আর্থিক ও মানবিক অভিযোগে মিডিয়ায় তীব্র আলোচনা

শহিদ হাসানের মরদেহে দুই উপদেষ্টার শ্রদ্ধা

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা শহিদ মো. হাসানের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তারা শহিদের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শনিবার সন্ধ্যায় শহিদ মো. হাসানের মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে থাইল্যান্ড থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখানে শহিদ হাসানের মরদেহে শ্রদ্ধা জানান দুই উপদেষ্টা। 

বিমানবন্দরে হাসানের মরদেহ গ্রহণ করেন দুই উপদেষ্টা। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শহিদ হাসানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।  

গত ৫ আগস্ট চট্টগ্রামের জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত হাসানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সিএমএইচে নিয়ে আসা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে সে দেশের পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে হাসান মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ২৫ বছর।

জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা শহিদ হাসানের মায়ের ইচ্ছা অনুযায়ী তাকে নোয়াখালী জেলার সুবর্ণচরে দাফন করা হবে। তার মরদেহ দাফনের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নোয়াখালীর জেলা প্রশাসন সার্বিক ব্যবস্থা নিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শহিদ হাসানের মরদেহে দুই উপদেষ্টার শ্রদ্ধা
0:00 0:00
1.0x
করাপশন নিউজ বিডি ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

শহিদ হাসানের মরদেহে দুই উপদেষ্টার শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৫

featured Image

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা শহিদ মো. হাসানের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তারা শহিদের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শনিবার সন্ধ্যায় শহিদ মো. হাসানের মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে থাইল্যান্ড থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখানে শহিদ হাসানের মরদেহে শ্রদ্ধা জানান দুই উপদেষ্টা। 

বিমানবন্দরে হাসানের মরদেহ গ্রহণ করেন দুই উপদেষ্টা। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শহিদ হাসানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।  

গত ৫ আগস্ট চট্টগ্রামের জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত হাসানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সিএমএইচে নিয়ে আসা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে সে দেশের পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে হাসান মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ২৫ বছর।

জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা শহিদ হাসানের মায়ের ইচ্ছা অনুযায়ী তাকে নোয়াখালী জেলার সুবর্ণচরে দাফন করা হবে। তার মরদেহ দাফনের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নোয়াখালীর জেলা প্রশাসন সার্বিক ব্যবস্থা নিয়েছে।

করাপশন নিউজ বিডি ২৪

নির্বাহী সম্পাদক: মাহমুদুর রশিদ । নিউজ এডিটর: ফিরোজ কাদির শাওন । আইন উপদেষ্টা: সিরাজুল ইসলাম রোমিও, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

কপিরাইট © ২০২৬ করাপশন নিউজ বিডি ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত