মানবাধিকার সংগঠন (এইচআরএসএস) সাইবার সুরক্ষা আইন প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বতন্ত্রতা, ব্যক্তিগত গোপনীয়তা ও নাগরিক অধিকার ক্ষুণ্নের ঝুঁকি সম্পর্কে সতর্কতা জানিয়ে দিয়েছে। সংস্থাটি উল্লেখ করেছে যে, যদিও সাইবার অপরাধ রোধ ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য প্রশংসনীয়, তবু কিছু বিধান নাগরিকের সংবিধানিক অধিকারকে সংকুচিত করতে পারে।
সাইবার সুরক্ষা আইন প্রণয়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজকে স্বীকৃতি দিলেও, এইচআরএসএসের মতে আইনের ৮(২), ২৫ক, ২৫খ, ২৬ক, ২৯, ৪৬ ও ৪৬ক ধারাসহ তদন্ত, তল্লাশি, জব্দ ও গ্রেফতার সংক্রান্ত ধারাগুলোতে যথাযথ পর্যালোচনা ও সংশোধন অপরিহার্য।
প্রস্তাবিত সংশোধনীতে বিশেষত নিম্নলিখিত ধারাগুলোকে এইচআরএসএস উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করেছে:
১. ধারা ৮(২), ৮(৩) ও ৮(৪) – অনলাইন কনটেন্ট ব্লক ও অপসারণের ক্ষেত্রে নির্বাহী কর্তৃপক্ষের বিস্তৃত ক্ষমতা এবং পর্যাপ্ত বিচারিক তদারকি ছাড়া তা মতপ্রকাশের স্বাধীনতা হ্রাসের সম্ভাবনা তৈরি করে।
২. ধারা ২৫ক – সাইবার স্পেসে মানহানিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা সাংবাদিকতা, অনুসন্ধানী প্রতিবেদন ও সরকারের সমালোচনার ক্ষেত্রে হয়রানিমূলক মামলার ঝুঁকি বাড়ায়।
৩. ধারা ২৫খ – হেয়প্রতিপন্ন করা ও বুলিংয়ের সংজ্ঞা অস্পষ্ট থাকলে রাজনৈতিক ব্যঙ্গ, কার্টুন ও শান্তিপূর্ণ ভিন্নমত প্রকাশের ক্ষেত্রেও আইনের অপব্যবহার হতে পারে।
৪. ধারা ২৬ক – গুজব ও অপতথ্য প্রচারের জন্য সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা নির্ধারণ করা অতিরিক্ত কঠোর, কারণ ভুল তথ্যের জন্য স্বয়ংক্রিয়ভাবে ফৌজদারি শাস্তি আরোপ করা উচিত নয়।
৫. ধারা ২৯ – প্রতিষ্ঠানের অপরাধের দায়ে লাইসেন্স বাতিলের মতো ব্যবস্থা সংবাদমাধ্যম ও নাগরিক সংগঠনের স্বাধীন কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করতে পারে; ব্যক্তিগত অপরাধের দায় পৃথকভাবে নির্ধারণ করা প্রয়োজন।
৬. ধারা ৪৬ ও ৪৬ক – মতপ্রকাশ-সম্পর্কিত কিছু অপরাধকে আমলযোগ্য ও অজামিনযোগ্য করা এবং নিবন্ধিত সংবাদমাধ্যমের জন্য বিশেষ সুরক্ষা প্রদান করা সাধারণ নাগরিক, অনলাইন সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য সমান সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত পুনর্বিবেচনা করা উচিত।
এছাড়া ধারা ৩৩, ৩৪ ও ৩৫-এ তদন্ত, তল্লাশি, ডিজিটাল ডিভাইস জব্দ ও গ্রেফতার সংক্রান্ত ক্ষমতার ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা ও যথাযথ বিচারিক প্রক্রিয়ার নিশ্চয়তা থাকা জরুরি।
এইচআরএসএস সরকারকে নিম্নলিখিত সুপারিশ প্রদান করেছে: সংবিধানের ৩৯ অনুচ্ছেদ, আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও আইসিসিপিআরের সঙ্গে সামঞ্জস্য রেখে বিতর্কিত ধারাগুলো সংশোধন; মানহানির ফৌজদারি বিধান বাদ দিয়ে দেওয়ানি প্রতিকারকে অগ্রাধিকার; গুজব ও অপতথ্য সংক্রান্ত অপরাধের সংজ্ঞা স্পষ্ট করা; রাজনৈতিক ব্যঙ্গ ও শান্তিপূর্ণ ভিন্নমত প্রকাশকে আইনের অপব্যবহার থেকে রক্ষা; অনলাইন কনটেন্ট ব্লক বা অপসারণে স্বাধীন বিচারিক অনুমোদন, স্বচ্ছতা ও দ্রুত আপিলের ব্যবস্থা; মতপ্রকাশ-সম্পর্কিত অপরাধের জন্য জামিনযোগ্যতা ও নির্বিচার গ্রেফতার রোধে আইনি সুরক্ষা; তল্লাশি ও জব্দে আদালতের তদারকি ও গোপনীয়তার রক্ষা; সকল নাগরিক ও মিডিয়ার জন্য সমান মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা; জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলকে স্বাধীন ও বহুপক্ষীয় করা; এবং ধারা ৫২ অনুসারে বেআইনি গ্রেফতার ও কনটেন্ট ব্লকের শিকারদের জন্য ক্ষতিপূরণ ও প্রতিকার বিধান যুক্ত করা।
এইচআরএসএসের মতে, ডিজিটাল নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা পরস্পরের প্রতিপক্ষ নয়; উভয়ের সুরক্ষা একসাথে নিশ্চিত করা একটি গণতান্ত্রিক ও মানবাধিকারভিত্তিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। সাইবার অপরাধের মোকাবিলায় আইন প্রণয়নের সময় যেন ভিন্নমত দমন, সাংবাদিকতার স্বাধীনতা হ্রাস বা ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন না হয়, তা নিশ্চিত করা জরুরি।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

মতামত