করাপশন নিউজ বিডি ২৪
প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

পুতিনের নতুন আহ্বান: ইউক্রেনীয়দের রাশিয়ার সঙ্গে ঐক্যবদ্ধ হতে বললেন

ক্ষমতা রক্ষায় নেতানিয়াহুর তীব্র পদক্ষেপ, রাজনৈতিক সহিংসতার ঝুঁকি বাড়ছে

কাতার ও জার্মানি: রাজনৈতিক সমঝোতা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব নয় – আমিরের বার্লিন বার্তা

যুদ্ধের পর প্রথমবারের মতো পাকিস্তানি মন্ত্রী দিল্লিতে, মুসাদ্দিক মালিকের ঐতিহাসিক সফর

ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমাতে পাকিস্তানের মধ্যস্থতা ভূমিকা প্রশ্নবিদ্ধ

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু: ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অনিবার্য

ব্রিটিশ এমপি জস আথওয়াল: বাংলাদেশের রাজনীতি বাংলাদেশেই সীমাবদ্ধ রাখতে হবে

ট্রাম্পের চমকপ্রদ পদক্ষেপ: সাইবার নিরাপত্তা প্রধান শন কেয়ার্নক্রসকে বরখাস্ত

ট্রাম্পের চমকপ্রদ পদক্ষেপ: সাইবার নিরাপত্তা প্রধান শন কেয়ার্নক্রসকে বরখাস্ত

কাতার ও জার্মানি: রাজনৈতিক সমঝোতা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব নয় – আমিরের বার্লিন বার্তা

কাতার ও জার্মানি: রাজনৈতিক সমঝোতা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব নয় – আমিরের বার্লিন বার্তা
কাতার ও জার্মানি: রাজনৈতিক সমঝোতা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব নয় – আমিরের বার্লিন বার্তা
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি জার্মানির রাজধানী বার্লিনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে যৌথভাবে বক্তব্য দেওয়ার সময় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সমঝোতার অপরিহার্যতা জোর দিয়ে বললেন। তিনি উল্লেখ করেন, "শান্তি এবং স্থায়ী শান্তি ও নিরাপত্তা কেবল রাজনৈতিক সমঝোতার মাধ্যমেই অর্জন করা সম্ভব" এবং সংলাপ ছাড়া কোনো বিকল্প নেই। তিন দিনের রাষ্ট্রীয় সফরে জার্মানি গেছেন কাতারের আমির। বার্লিনে অনুষ্ঠিত বৈঠকে তিনি জার্মান নেতৃত্বের সঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর চলমান উদ্যোগ নিয়ে আলোচনা করেন এবং কাতারকে জার্মানির গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে দুই দেশের সহযোগিতা আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করেন। বিশ্লেষকরা মনে করছেন, এই সফরের মাধ্যমে কাতার‑জার্মানি সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে পারে। পূর্বে বাণিজ্য‑নির্ভর সম্পর্কের ওপর বেশি জোর থাকলেও এখন নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতা গুরুত্ব পাচ্ছে। আল‑জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মিডল ইস্ট কাউন্সিল ফর গ্লোবাল অ্যাফেয়ার্সের গবেষক শেখা আল আনুদ বিনতে হামাদ আল থানি বলেন, কাতার ও জার্মানির নিরাপত্তা উদ্বেগের ধরনে ক্রমেই মিল দেখা যাচ্ছে। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় দেশগুলো বিভিন্ন সমন্বিত যুদ্ধকৌশল ও অস্ত্রের হুমকির মুখে এবং কাতারও শাহেদ ড্রোনসহ আধুনিক অস্ত্রের হামলার শিকার হয়েছে, যা নিয়ে ইউরোপীয় দেশগুলো উদ্বিগ্ন। এছাড়া, হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের পরিস্থিতি দুই দেশের জন্যই উদ্বেগের বিষয়। আল আনুদ জার্মানির প্রকৌশল ও যন্ত্রপ্রযুক্তিগত সক্ষমতার প্রশংসা করে, এসব ক্ষেত্রে কাতার ও জার্মানির মধ্যে কোনো চুক্তি বা ব্যবস্থা আসতে পারে বলে আশাবাদ প্রকাশ করেন। বিডিপ্রতিদিন/কেকে

বিষয় : কাতার জার্মানি মধ্যপ্রাচ্য রাজনৈতিক সমঝোতা নিরাপত্তা বার্লিন সফর আন্তর্জাতিক সম্পর্ক কূটনৈতিক সহযোগিতা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কাতার ও জার্মানি: রাজনৈতিক সমঝোতা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব নয় – আমিরের বার্লিন বার্তা
0:00 0:00
1.0x
করাপশন নিউজ বিডি ২৪

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

কাতার ও জার্মানি: রাজনৈতিক সমঝোতা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব নয় – আমিরের বার্লিন বার্তা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি জার্মানির রাজধানী বার্লিনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে যৌথভাবে বক্তব্য দেওয়ার সময় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সমঝোতার অপরিহার্যতা জোর দিয়ে বললেন। তিনি উল্লেখ করেন, "শান্তি এবং স্থায়ী শান্তি ও নিরাপত্তা কেবল রাজনৈতিক সমঝোতার মাধ্যমেই অর্জন করা সম্ভব" এবং সংলাপ ছাড়া কোনো বিকল্প নেই। তিন দিনের রাষ্ট্রীয় সফরে জার্মানি গেছেন কাতারের আমির। বার্লিনে অনুষ্ঠিত বৈঠকে তিনি জার্মান নেতৃত্বের সঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর চলমান উদ্যোগ নিয়ে আলোচনা করেন এবং কাতারকে জার্মানির গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে দুই দেশের সহযোগিতা আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করেন। বিশ্লেষকরা মনে করছেন, এই সফরের মাধ্যমে কাতার‑জার্মানি সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে পারে। পূর্বে বাণিজ্য‑নির্ভর সম্পর্কের ওপর বেশি জোর থাকলেও এখন নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতা গুরুত্ব পাচ্ছে। আল‑জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মিডল ইস্ট কাউন্সিল ফর গ্লোবাল অ্যাফেয়ার্সের গবেষক শেখা আল আনুদ বিনতে হামাদ আল থানি বলেন, কাতার ও জার্মানির নিরাপত্তা উদ্বেগের ধরনে ক্রমেই মিল দেখা যাচ্ছে। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় দেশগুলো বিভিন্ন সমন্বিত যুদ্ধকৌশল ও অস্ত্রের হুমকির মুখে এবং কাতারও শাহেদ ড্রোনসহ আধুনিক অস্ত্রের হামলার শিকার হয়েছে, যা নিয়ে ইউরোপীয় দেশগুলো উদ্বিগ্ন। এছাড়া, হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের পরিস্থিতি দুই দেশের জন্যই উদ্বেগের বিষয়। আল আনুদ জার্মানির প্রকৌশল ও যন্ত্রপ্রযুক্তিগত সক্ষমতার প্রশংসা করে, এসব ক্ষেত্রে কাতার ও জার্মানির মধ্যে কোনো চুক্তি বা ব্যবস্থা আসতে পারে বলে আশাবাদ প্রকাশ করেন। বিডিপ্রতিদিন/কেকে

করাপশন নিউজ বিডি ২৪

নির্বাহী সম্পাদক: মাহমুদুর রশিদ । নিউজ এডিটর: ফিরোজ কাদির শাওন । আইন উপদেষ্টা: সিরাজুল ইসলাম অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

যোগাযোগ : 09697716045