পাকিস্তানের শেয়ারবাজারে তীব্র পতন, একদিনে ১২০০ পয়েন্টের নিচে নেমে
পাকিস্তানের শেয়ারবাজারে রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাবে একদিনে ১,২০০ পয়েন্টের চরম পতন ঘটেছে। ক্ষমতাসীন জোটের শীর্ষ দলগুলোর মধ্যে নতুন প্রশাসনিক অঞ্চল গঠনের বিরোধ বিনিয়োগকারীর মধ্যে আতঙ্ক বাড়িয়ে তুলেছে, ফলে পাকিস্তান স্টক এক্সচেঞ্জ (পিএসএক্স) ধারাবাহিকভাবে দরপতনের শিকারে পড়েছে।
গত সোমবার কেএসই-১০০ সূচক ১,২২৩.৪১ পয়েন্ট, অর্থাৎ ০.৬৯% হ্রাস পেয়ে ১,৭৬,২৯৪.৩৩ পয়েন্টে বন্ধ হয়। লেনদেনের শুরুর সময় সূচক সর্বোচ্চ ১,৭৭,৭১৯.০ পয়েন্টে পৌঁছায়, তবে বিক্রির চাপ বাড়ার সঙ্গে সঙ্গে তা ১,৭৬,৫৩.৬৪ পয়েন্টে নেমে আসে।
বাজার বিশ্লেষণকারী টপলাইন সিকিউরিটিজ জানিয়েছে, বিনিয়োগকারীর মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং সামগ্রিক অনিশ্চয়তা শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। শীর্ষ জোটের শেয়ারপিপলস পার্টি (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি নতুন প্রশাসনিক অঞ্চল গঠনের প্রস্তাবের বিরোধিতা করে, বিশেষ করে সিন্ধু প্রদেশের বিভাজনকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। এই রাজনৈতিক উত্তেজনা বিনিয়োগকারীর আস্থায় সরাসরি প্রভাব ফেলছে।
আরিফ হাবিব লিমিটেডের ট্রেডিং বিভাগের উপপ্রধান আলী নাজিব জানান, লেনদেনের প্রথম কয়েক মিনিটে সূচক ৯০০ পয়েন্টের বেশি হ্রাস পায় এবং পুরো অধিবেশনে বিভিন্ন খাতের শেয়ার বিক্রির চাপ অব্যাহত থাকে।
একই সময়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাস পেয়েছে; যুক্তরাষ্ট্রে তেল ও জ্বালানির মজুদ বৃদ্ধি এবং বিশ্ববাজারে সরবরাহ উদ্বৃত্তের আশঙ্কা মূল কারণ। তাছাড়া কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং ইরানকে ঘিরে উত্তেজনা আঞ্চলিক অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে, যা পাকিস্তানের শেয়ারবাজারে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।
দিনের মোট লেনদেন ৭৪ কোটি ২০ লাখ শেয়ার, যা পূর্বদিনের তুলনায় ১১.৫৭% কম, তবে আর্থিক পরিমাণ ২,৮৫% বৃদ্ধি পেয়ে ২,৫৯৭ কোটি রুপি হয়েছে। (সূত্র: ডন নিউজ)