চট্টগ্রামে কাগতিয়া মাদরাসার ৯২তম এনামী জলসা, ধর্মীয় শিক্ষার উজ্জ্বল উদযাপন
চট্টগ্রাম নগরের বায়েজিদ আজম সিটিতে কাগতিয়া এশাতুল উলুম কামিল (এমএ) মাদরাসার ৯২তম এনামী জলসা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে মাদরাসার চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসের মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা হযরত মুহাম্মদ (সা.)র উক্তি উল্লেখ করে জোর দেন, প্রত্যেক মুসলমান ও নারীর জন্য জ্ঞানার্জন ফরজ। তারা খলিফা গাউছুল আজম (রা.)র দ্বীনি শিক্ষার প্রচার ও আধ্যাত্মিক শিক্ষার প্রসারে ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর এবং গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জালাল আহমদ।
মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ জসীম উদ্দীন, মাওলানা মুহাম্মদ কারিমুল মাওলা এবং মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী ফয়সালও উপস্থিত থেকে বক্তৃতা দেন।
মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।