নেদারল্যান্ডসের দ্য হেগ আদালতে বিচারক বলেছেন, "রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার।" চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
বিবিসি বাংলার লাইভ পাতায় স্বাগত। রিপোটিং করছেন তানহা তাসনিম এবং জান্নাতুল তানভী, সম্পাদনা করছেন কাদির কল্লোল
রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জেনোসাইডে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের(আইসিজে) দেওয়া রায়ের বিষয়ে এখন পর্যন্ত মিয়ানমারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হেগের আদালত প্রাঙ্গণ ত্যাগ করার সময় মিয়ানমারের প্রতিনিধি কো কো হ্লাইংয়ের কাছে বিবিসি বার্মিজ সার্ভিস এ বিষয়ে তার মতামত জানতে চেয়েছিল।
অপেক্ষমাণ গাড়ির দিকে হেঁটে গিয়ে গাড়িতে ওঠার সময় তিনি বলেন, “নো কমেন্ট।”
মিয়ানমার জেনোসাইডের দায় অস্বীকার করে যুক্তি দিয়েছিল যে, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবেই দেশটির বাহিনী পদক্ষেপ নিয়েছিল।
তবে আদালত বলেছে, তাদের অভিযানের মাত্রা ও ধরন “সাধারণ জনগণকে শাস্তি দেওয়ার জন্য যা প্রয়োজন ছিল তার চেয়ে অনেক বেশি এবং এটি ওই জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করার অভিপ্রায়েরই বহিঃপ্রকাশ।”
মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে হামলা-ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন পরিবারের একজন সদস্য।
বরিশাল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, “সন্ধ্যায় তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষে শুধু আমরা গিয়ে কিছু আগুন পাই। এর আগে, স্থানীয়রাই নিভিয়ে ফেলেছে।”
তবে, বড় কোন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে বেশ কয়েকজন মানুষ এসে নিচতলার একটি বাসার জানালার কাচ ভাঙচুর করেন। পরে সেখানে আগুন ধরিয়ে চলে যান।
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চব্বিশের গণঅভ্যুত্থানের সময় করা মানবতাবিরোধী অপরাধের মামলা বিচারাধীন। এই মামলায় কারাগারে রয়েছেন তিনি।
নেদারল্যান্সের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর জেনোসাইডের দায়ে মামলা দায়েরকারী গাম্বিয়ার আইনি দলের সদস্য এবং শীর্ষস্থানীয় মানবাধিকার আইনজীবী ফিলিপ স্যান্ডস কেসি বিবিসি রেডিও ফোরের দ্য ওয়ার্ল্ড অ্যাট ওয়ান অনুষ্ঠানকে বলেছেন, এটি একটি “ঐতিহাসিক রায়।”
তিনি বলেন, এই রায় “আন্তর্জাতিক ন্যায়বিচারের অন্যতম সেরা মুহূর্তগুলোর মধ্যে, যেমন: নুরেমবার্গ, পিনোশে এবং অন্যান্য বিচারের কাতারেই স্থান পাবে।”
তবে তিনি মনে করেন, বেঁচে যাওয়া রোহিঙ্গাদের জন্য এই রায় “অম্লমধুর।”
তিনি বলেন, “আমি পুরো সকালটা আদালতে তাদের দুই বা তিন ডজন মানুষের সাথে কাটিয়েছি, আর তারা যে আবেগ অনুভব করছিল তা আপনারা সহজেই কল্পনা করতে পারেন।”
আদালত মিয়ানমারের ওপর “ক্ষতিপূরণ বা পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়ার পদক্ষেপ,” আরোপ করেছে।
স্যান্ডস জানান, এর অর্থ হলো রোহিঙ্গাদের নিজ বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য মিয়ানমারকে দুই বছর সময় দেওয়া হয়েছে।
তিনি ব্যাখ্যা করে বলেন, যেহেতু তাদের বেশিরভাগের বাড়িঘরই ধ্বংস করে ফেলা হয়েছে, তাই এটি বাস্তবায়ন করা কঠিন।
তবে যদি সেটি সম্ভব না হয়, তাহলে কী পরিমাণ ক্ষতিপূরণ প্রাপ্য হবে সে বিষয়ে আদালত একটি “পূর্ণাঙ্গ মূল্যায়ন” করবে।
মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের(আইসিজে) ঐতিহাসিক রায়ের পর যুক্তরাজ্য সরকার দেশটি থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশে বা ডিফেন্স অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দিচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।
এক বিবৃতিতে তিনি আরো জানান, লন্ডনে নিযুক্ত মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও তলব করা হচ্ছে এবং “দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা নিশ্চিত করতে আগামী দিনগুলোতে আরো পদক্ষেপ” ঘোষণা করার অঙ্গীকার করেছে ব্রিটিশ সরকার।
যুক্তরাজ্যের বিভিন্ন দলের রাজনীতিকরা মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর আবারো নিষেধাজ্ঞা আরোপের জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানানোর পরপরই মিলিব্যান্ডের এই মন্তব্য এলো।
ছবির উৎস, Getty Images
রাখাইনে রোহিঙ্গাদের ওপর জেনোসাইডের দায়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হওয়ায় দেশটির সামরিক বাহিনীর ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপের জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাজনীতিকরা।
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় নিয়ে এক প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের বিভিন্ন দলের রাজনীতিকরা ব্রিটিশ সরকারের প্রতি এমন আহ্বান জানিয়েছেন।
লেবার পার্টির এমপি রুশনারা আলী এবং কনজারভেটিভ টোরি পার্টির এমপি জেরেমি হান্ট, অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন বার্মার যৌথ সভাপতি এক যৌথ বিবৃতি দিয়েছেন।
যৌথ বিবৃতিতে তারা বলেন, আজকের এই রায় “আন্তর্জাতিক সম্প্রদায়কে এমনভাবে উদ্বুদ্ধ করা উচিত, যাতে মিয়ানমারের সামরিক বাহিনীর অব্যাহত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের হাত থেকে রোহিঙ্গাদের পাশাপাশি সমগ্র মিয়ানমারের জনগণকে রক্ষায় তারা সাধ্যমতো সবকিছু করতে পারে।”
এই রাজনীতিকরা মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে “নিয়মিতভাবে নিষেধাজ্ঞা আরোপের ধারা” পুনরায় শুরু করার এবং “কার্যকর ব্যবস্থা নিতে বাধ্য করার মতো একটি প্রস্তাব” জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপনের আহ্বান জানান।
মিয়ানমার থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিতাড়নের ফলে সৃষ্ট শরণার্থী সংকটের দিকে ইঙ্গিত করে মিজ আলী ও মি. হান্ট বলেন, সরকারের উচিত “রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা।”
ছবির উৎস, Anadolu via Getty Images
আন্তর্জাতিক বিচার আদালতে এর আগে কোনো রাষ্ট্রকে জেনোসাইডের জন্য দায়ী হিসেবে সাব্যস্ত করা হয়নি।
মিয়ানমারের রাখাইনে জেনোসাইড থেকে বেঁচে যাওয়া রোহিঙ্গা এবং বাংলাদেশে শরণার্থী শিবিরে বসবাসরত লাখ লাখ মানুষের জন্য এই রায় আনুষ্ঠানিক আন্তর্জাতিক স্বীকৃতি যে, তাদের সাথে যা ঘটেছে, সেটি জেনোসাইডের শামিল।
আইনগতভাবে মিয়ানমারকে চলমান সহিংসতা বন্ধ করতে, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে এবং এমন ঘটনা আর ঘটবে না, এই নিশ্চয়তা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এটি স্পষ্ট করে বোঝা জরুরি যে, এটি কোনো ফৌজদারি বিচার নয়। আইসিজে কোনো ব্যক্তি বা জেনারেলকে কারাগারে পাঠাতে পারে না। আর রায় বাস্তবায়নের নিজস্ব কোনো ব্যবস্থাও নেই আন্তর্জাতিক বিচার আদালতের।
রায় কার্যকর করার ক্ষেত্রে আদালত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং রাজনৈতিক চাপের ওপর নির্ভর করে। তাই অনেক রোহিঙ্গার কাছে এই রায় অত্যন্ত প্রতীকী হলেও, এটি এককভাবে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পারবে না।
এটি মিয়ানমারের কমান্ডারদেরও সরাসরি কারাগারে পাঠাতে পারবে না। আইসিজে রাষ্ট্রের দায়বদ্ধতার বিচার করে, অন্যদিকে আইসিসি ব্যক্তিদের বিচার করে।
তবে জেনোসাইডের এই সিদ্ধান্ত আলাদা ফৌজদারি কার্যক্রমে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে রায় কার্যকরের দাবিতে আইনি ও কূটনৈতিক গুরুত্ব যোগ করতে পারে।
ছবির উৎস, Screen Grab
বাংলাদেশে আশ্রয়ে যে রোহিঙ্গা জনগোষ্ঠী আছে, তাদের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায় ‘অত্যন্ত ইতিবাচক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রায়ের পরপরই তাৎক্ষণিক এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
“রোহিঙ্গাদের ওপর যে অনাচার, জেনোসাইড হয়েছে এটা অত্যন্ত পরিষ্কার। এই রায়ে বলা হয়েছে, রাখাইন স্টেটে রোহিঙ্গা একটা গ্রুপ আছে তাদেরকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য যে কার্যক্রম চালিয়েছে, সেটা এই রায়ে উঠে এসেছে,” বলেন মিজ ওবায়েদ।
বাংলাদেশের ওপর এই রায়ের তাৎপর্য কী হবে, সে বিষয়ে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ ওবায়েদ বলেন, “বহু বছর ধরে বাংলাদেশ মিয়ানমার সম্প্রদায়ের সাথে কথা বলে আসছে, সবকিছুকে জোরদার করবে আজকের এই রায়টা।”
“আন্তর্জাতিক মহলের প্রতি আমাদের আহ্বান হবে এই রায়ের ওপর নির্ভর করে মিয়ানমার সরকারকে এবং আরাকান আর্মিকে চাপ দেওয়ার একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছে,” বলেন মিজ ওবায়েদ।
এই রায়ের ফলে আবার মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর অত্যাচার শুরু হতে পারে এমন আশঙ্কা রয়েছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, “বাংলাদেশ সজাগ আছে, বাংলাদেশ কখনোই চায় না কোনো একটি রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর আরো অত্যাচার নিপীড়ন নেমে আসুক।”
এই রায়ের ফলে এখন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ, বলেন এই প্রতিমন্ত্রী।
“মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি বুঝতে পারবে যে এই রোহিঙ্গা জনগোষ্ঠি তাদের নিজের দেশে সম্মানের সাথে ফিরে যেতে চায়। আজকের এই রায়কে তারা সম্মান জানাবে এবং রিপ্যাট্রিয়েশন প্রক্রিয়া শুরু করবে,” বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
চীনের শেনঝেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রায় ৯০ মিনিটের বৈঠক শেষ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
ওই বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প চীন ত্যাগ করেছেন।
এই শীর্ষ সম্মেলনের পর যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া “শান্তি বিষয়ক একটি যৌথ ঘোষণা” প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, “পারমাণবিক যুদ্ধে কখনো জয়ী হওয়া যায় না এবং এটি কখনোই লড়া উচিত নয়।”
তিন দেশের শীর্ষ নেতাদের এই বৈঠকের স্থান ত্যাগ করার সময় ক্রেমলিনের প্রকাশিত একটি ভিডিও ফুটেজে শিকে উদ্দেশ্য করে পুতিনকে বলতে শোনা যায়, “আমার মনে হয় না কেউ এমনকি এটাও আশা করেছিল যে সবকিছু এতটা ভালোভাবে সম্পন্ন হবে।”
শি জিনপিং পুতিন এবং ট্রাম্পের সঙ্গে তার এই বৈঠককে “ইতিবাচক, গঠনমূলক এবং অত্যন্ত ফলপ্রসূ” হিসেবে উল্লেখ করেছেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এই তথ্য জানিয়েছে।
এদিকে, শি জিনপিং পারমাণবিক অস্ত্রের কথা উল্লেখ করে বলেছেন, “এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং পুরোপুরি ধ্বংস করা উচিত। পারমাণবিক যুদ্ধে কখনো জয়ী হওয়া যায় না এবং কখনোই লড়া উচিত নয়।”
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইওয়াসাওয়া ইউজি রায়ের চতুর্থ সিদ্ধান্তটি পড়ে শোনান।
এতে ১১-৪ ভোটে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, জেনোসাইড এবং জেনোসাইড কনভেনশনের তৃতীয় অনুচ্ছেদে তালিকাভুক্ত অন্যান্য অপরাধের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার।
রাখাইনে রোহিঙ্গাদের ওপর জেনোসাইডের দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে দেওয়া আইসিজের রায় হলো যেভাবে, তা এখানে তুলে ধরা হলো:
প্রথম দু্ইটি কাউন্টের অর্থ, আইসিজের ১৫ জন বিচারকের মধ্যে নয়জনই মিয়ানমার যে জেনোসাইড চালিয়েছে এবং সেটি প্রতিরোধ করার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে সেই রায়ের পক্ষে ভোট দিয়েছেন। আর বাকি ছয় বিচারক এর বিরুদ্ধে রায় দিয়েছেন।
তিন নম্বর কাউন্টে, ১৪ জন বিচারক মিয়ানমার রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠির বিরুদ্ধে প্রকাশ্যে জেনোসাইডের উস্কানি দেয়নি বলে রায় দিয়েছে। তবে এই রায়ে একজন বিচারক দ্বিমত পোষণ করেছেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ(এইচআরডব্লিউ) বলেছে, আইসিজের এই রায় “মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গারা যে দুর্ভোগ সহ্য করেছে, তার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি।”
সংস্থাটির জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি বলেন, “এই রায় বিশ্বজুড়ে গণহত্যা এবং অন্যান্য গুরুতর অপরাধে যারা ভুক্তভোগী, তাদের ন্যায়বিচারের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।”
ভিগনোলি আরো বলেন, মিয়ানমারের উচিত “দ্রুত আদালতের এই রায় মেনে চলা এবং রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধ করা এবং সংশ্লিষ্ট সরকারগুলোর উচিত মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছায় ফেরত পাঠানো নিশ্চিত করা।”
ছবির উৎস, un.org
উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার জেনোসাইড চালিয়েছে বলে রায় দিয়েছে হেগের আন্তর্জাতিক বিচার আদালত(আইসিজে)।
সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেওয়া এই রায়ে নয়জন বিচারক মিয়ানমারে জেনোসাইড সংঘটিত হয়েছে বলে ঐকমত্যে পৌঁছেছেন।
তবে, হেগের আন্তর্জাতিক বিচার আদালতের ছয়জন বিচারক এ রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন।
২০১৭ সালের অগাস্টের শেষ দিকে রাখাইনে ব্যাপক সামরিক অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
প্রথম কয়েক দিন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি করলেও পরে রোহিঙ্গাদের প্রবেশ করতে দেয়।
কয়েকদিনের মধ্যে সীমান্ত পাড়ি দিয়ে নাফ নদী পার হয়ে ছোট ছোট নৌকায় করে স্রোতের মত লাখ লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে প্রবেশ করেন।
১৯৪৮ সালের জাতিসংঘের জেনোসাইড সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে আইসিজেতে মামলা করেছিল গাম্বিয়া।
সাত বছর ধরে বিচারকাজ পরিচালনার পর আজ রায় ঘোষণা করলেন আইসিজের বিচারকেরা।
আইসিজের বিচারক ইউজি রায়ে বলেন, আদালত মনে করে সামরিক বাহিনীর কিছু ফেসবুক বার্তায় “নন-রোহিঙ্গা জনগোষ্ঠীকে একটি গোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতায় জড়াতে উৎসাহিত করার চেষ্টা করা হয়েছিল।”
তবে আদালত এটি মনে করে না যে ওই পোস্টগুলো “পুরোপুরি বা আংশিকভাবে ওই জনগোষ্ঠীকে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় নিয়ে করা হয়েছিল। কিন্তু পোস্টের পাঠকরা বার্তাগুলোকে সেভাবে বুঝেছিল বলে মনে হয় না।”
ফলে আদালত এই বিষয়ে “পুরোপুরি নিশ্চিত নয়” যে মিয়ানমার “বেসরকারি ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রকাশ্যে ও সরাসরি গণহত্যার উসকানি দিচ্ছিল।”
রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর জেনোসাইডের অভিযোগে করা মামলার রায়ে আইসিজের বিচারক ইওয়াসাওয়া ইউজি বলেন, মিয়ানমার মরদেহ পুড়িয়ে ফেলে বা অন্য কোনো উপায়ে তা সরিয়ে দিয়ে “ব্যাপক আকারে প্রমাণ ধ্বংস করার” কাজে লিপ্ত ছিল।
তিনি আরো বলেন, যেসব স্থানে “ক্লিয়ারেন্স অপারেশন বা শুদ্ধি অভিযান” চালানো হয়েছিল, সেগুলোও পুড়িয়ে এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। যার ফলে ২০১৭ সালে কী ঘটেছিল, সে বিষয়ে কার্যকর কোনো তদন্ত পরিচালনায় বাধা সৃষ্টি হয়।
বৃহস্পতিবার দুপুরে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে তাদের কথা হয়েছে।
"ওসি জানিয়েছেন, দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা চারঘাটের দিক থেকে এসে ফটকের সামনে সামান্য আগুন লাগানোর চেষ্টা করে। তবে আশপাশে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পেয়ে যাওয়ায় তারা ভেতরে ঢুকতে পারেনি।"
এঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বাড়ির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে।। ভিডিওটির বিষয়ে মিজ ইয়াসমিন মন্তব্য করেননি।
এদিকে, রাজশাহীতে গত রাতে একাধিক নাশকতামূলক ঘটনার খবর পাওয়া গেছে।
নগরীর বিআরটিসি বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, রেললাইনে আগুন ও লাল নিশান টানানো, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এছাড়া বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ সেগুলো নিষ্ক্রিয় করেছে।
এদিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার শালঘড়িয়া এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের দেলুয়াবাড়ী শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে।
ছবির উৎস, মাহফুজুর রহমান রুবেল
ছবির উৎস, মাহফুজুর রহমান রুবেল
ছবির উৎস, মাহফুজুর রহমান রুবেল
ছবির উৎস, collected
ছবির উৎস, collected
বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেছেন, "মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যার উদ্দেশ্য নিয়ে কাজ করেছিল - এমন যুক্তিসঙ্গত অনুমান করার অবকাশ রয়েছে।"
তিনি বলেন, "২০১৭ সালের 'ক্লিয়ারেন্স অপারেশন' বা শুদ্ধি অভিযানকে ঘিরে তৈরি হওয়া প্রেক্ষাপট এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল, যা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো সহিংসতার জন্য সহায়ক ছিল এবং এটি রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার ব্যাপারে মিয়ানমারের উদ্দেশ্যের ভিত্তি তৈরি করেছিল।"
"আদালত এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, আদালতের সামনে উপস্থাপিত সমস্ত প্রমাণ একত্রে বিবেচনা করলে এই যুক্তিসঙ্গত অনুমানকেই সমর্থন করে যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যার উদ্দেশ্য নিয়ে কাজ করেছিল।"
বিচারক ইওয়াসাওয়া আরও যোগ করেন: "আদালত স্মরণ করিয়ে দিচ্ছে যে, গণহত্যা সনদ লঙ্ঘনের যে অভিযোগ তোলা হয়েছে তা প্রমাণ করার দায়ভার গাম্বিয়ার ওপর বর্তায়। এর অর্থ হলো, এটি প্রতিষ্ঠা করতে হবে যে উপস্থাপিত প্রমাণগুলো থেকে গণহত্যার উদ্দেশ্যই একমাত্র যুক্তিসঙ্গত অনুমান হিসেবে টানা সম্ভব।"
ছবির উৎস, মোজাম্মেল খোকন
ময়মনসিংহের চার উপজেলায় সাবেক দুইজন সংসদ সদস্যের বাসভবন, ইউনিয়ন পরিষদ কার্যালয়, পার্কিং করা বাস এবং ব্যক্তিগত গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত ঈশ্বরগঞ্জ, ফুলপুর, ফুলবাড়িয়া ও ভালুকা উপজেলায় এসব নাশকতার ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে, এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাবেক দুই এমপির বাড়িতে হামলা ও আগুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত মধ্যরাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
একই রাতে ফুলপুর উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আবুল বাসার আকন্দের বাড়িতেও হামলা চালানো হয়। এ সময় হামলাকরীরা বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।
প্রায় একই সময়ে ফুলবাড়িয়া উপজেলার ছয় নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানের কক্ষে আগুন ধরিয়ে দেয়।
এ ছাড়া ভালুকা উপজেলায় জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তফা কামালের একটি ব্যক্তিগত গাড়ি ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
ভালুকায় পার্কিং করা বাসে আগুন
বৃহস্পতিবার ভোর পৌনে চারটার দিকে ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ‘মীর এক্সপ্রেস’ নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
স্কয়ার ফ্যাশন সংলগ্ন সড়কে দাঁড়িয়ে থাকা বাসটির ভেতরে সে সময় একজন কর্মী ঘুমিয়ে থাকলেও তিনি অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় ভোরে ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, আগুনে বাসটির ভেতরের আসন ও জানালার কাচ পুড়ে গেলেও ইঞ্জিন অক্ষত রয়েছে। প্রাথমিক হিসাবে এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ছবির উৎস, মোজাম্মেল খোকন
ছবির উৎস, মোজাম্মেল খোকন
ছবির উৎস, Getty Images
২০১৭ সালের শুদ্ধি অভিযানের আগে উত্তর রাখাইন রাজ্যে বসবাসকারী প্রায় আট লাখ ১৫ হাজার রোহিঙ্গা মিয়ানমারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল বলে আইসিজের রায়ে উল্লেখ করা হয়েছে।
বিচারক বলেন, “এই সংখ্যাটি স্পষ্টতই উল্লেখযোগ্য।”
রায়ে বিচারক আরো বলেন, জনসংখ্যার এই আকারের ওপর ভিত্তি করে, জেনোসাইড কনভেনশনের উদ্দেশ্যে মিয়ানমারের লক্ষ্যবস্তু হওয়া এই জনগোষ্ঠীকে “গুরুত্বপূর্ণ বা বিশাল অংশ” হিসেবে বিবেচনা করা হয়।
একইসঙ্গে, রায়ে বিচারক ইউজি বলেছেন, বিদ্বেষমূলক বক্তব্যে রোহিঙ্গাদের ‘সাব-হিউম্যান বা অমানুষ’ হিসেবে তুলে ধরা হয়েছিল।
আইসিজের বিচারক বলেন, আদালত প্রমাণ পেয়েছে, ২০১৭ সালের শুদ্ধি অভিযানের সময় মিয়ানমারের সামরিক বাহিনী “পরিকল্পিত ও সমন্বিত উপায়ে সক্রিয়ভাবে বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়েছে এবং তার প্রচার চালিয়েছে।”
আন্তর্জাতিক বিচার আদালত(আইসিজে) লক্ষ্য করেছে, “রোহিঙ্গাবিরোধী বিদ্বেষমূলক প্রচারণা” এবং এই শুদ্ধি অভিযানের মধ্যে একটি “ যোগসূত্র” রয়েছে।
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া এলাকায় শ্রমিকদের সাথে পুলিশ ও আনসার সদস্যদের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছুঁড়ে ও লাঠিপেটা করে আঞ্চলিক সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপি, ছাত্রদল, শ্রমিকদলের নেতাকর্মীরা যোগ দেয় বলে অভিযোগ করেছেন শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা।
তারা বলেছেন, বৃহস্পতিবার সকালে গাজীপুরের সদর ও শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ তৈরি করে।
এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকা থেকে শ্রমিকরা মাওনা চৌরাস্তার দিকে রওনা দেয়।
তাদের সাথে এসময় আরো কয়েকটি কারখানার শ্রমিকরাও যোগ দেয়।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকেরা জানিয়েছেন, মিছিল নিয়ে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে লাঠিসোটা হাতে শ্রমিকরা অবস্থান নেয়।
পুলিশ ও আনসার সদস্যরা সেখানে গেলে শ্রমিকরা মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া গ্রামের বেপারিবাড়ি এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।
মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় টায়ার জ্বালিয়ে আগুন দেয় শ্রমিকরা।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-ছুঁড়ে শ্রমিকরা।
এরপর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে এবং লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়।
এদিকে ঢাকা-ময়সনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।
পরিস্থিতি বিবেচনায় আশপাশের বেশ কয়েকটি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সফিউল বলেছেন, শ্রমিকরা বিচ্ছিন্ন ভাবে সড়ক-মহাসড়ক অবরোধ করে। এক স্থান থেকে সরিয়ে দিলে অন্য পাশে অবরোধ করে।
ছবির উৎস, un.org
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর আরোপিত বিধিনিষেধ কীভাবে তাদের জন্মহারকে প্রভাবিত করেছিল রায়ে সেটি উল্লেখ করেছেন আইসিজে’র বিচারক ইওয়াসাওয়া ইউজি।
রায়ে ইউজি উল্লেখ করেন, মিয়ানমার এমন একটি আদেশ জারি করেছিল যেখানে “বাঙালি হিসেবে পরিচিত মানুষদের বিয়ের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হতো এবং বিবাহিত দম্পতিদের সন্তান নেওয়ার সংখ্যা সীমিত রাখতে হতো।”
রোহিঙ্গাদের সর্বোচ্চ দুইটি সন্তান জন্মদানের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল।
বিচারক ইউজি বিষয়টি ব্যাখ্যা করেন, এসব নীতি রোহিঙ্গাদের জন্মহার সীমিত করতে সফল না হলেও মিয়ানমার স্বীকার করেছে, এ পদক্ষেপের উদ্দেশ্য ছিল এ জনগোষ্ঠীর জন্মহার কমিয়ে আনা।
রায়ে আদালত বলেছে, “এ পরিস্থিতিতে আদালত নিশ্চিত যে ওই আদেশটি ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দেওয়া একটি জোর-জবরদস্তিমূলক পদক্ষেপ, যার উদ্দেশ্য ছিল অন্ততপক্ষে এই গোষ্ঠীর ভেতরে জন্মহার হ্রাস করা। যার মধ্যে শুদ্ধি অভিযানের সময়কালও অন্তর্ভুক্ত ছিল।”
অন্যান্য পদক্ষেপের পাশাপাশি এ বিষয়টি রোহিঙ্গা জনগোষ্ঠীর বংশবৃদ্ধি রোধ করার ক্ষেত্রে রাষ্ট্রের অভিপ্রায়ের “ইঙ্গিতবাহী।”
শুদ্ধি অভিযানের সময় যৌন সহিংসতার কথা উল্লেখ করে বিচারক ইউজি রায়ে বলেন, এ জনগোষ্ঠীর “সন্তান জন্মদানের ইচ্ছা ও সক্ষমতাকে শারীরিক ও মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার,” উদ্দেশ্যেই এটি ঘটানো হয়েছিল।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

মতামত