প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
রোগী হয়রানি ও খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
মাহমুদুর রশীদ, চিফ রিপোর্টার ||
নিজস্ব প্রতিবেদক | ঢাকাচিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীদের হয়রানি এবং হাসপাতালে ভর্তি রোগীদের খাবার সরবরাহে ব্যাপক অনিয়মের অভিযোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার (২২ নভেম্বর) দুদকের একটি বিশেষ এনফোর্সমেন্ট দল হাসপাতালটিতে এই অভিযান পরিচালনা করে।খাবারের মান ও পরিমাণ নিয়ে অনিয়ম এবং সেবাবঞ্চনাদুদক সূত্র জানায়, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে ভর্তি রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের মান ও পরিমাণে কারচুপি এবং বহির্বিভাগ ও আন্তঃবিভাগে সেবা নিতে আসা রোগীদের নানাভাবে হয়রানি করার অভিযোগ আসছিল। অভিযোগের সত্যতা যাচাইয়ে দুদক দল হাসপাতালের রান্নাঘর, খাদ্য গুদাম এবং বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে নথিপত্র ও সরবরাহকৃত খাবারের নমুনা পরীক্ষা করে।
অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে দুদক জানিয়েছে।
নির্বাহী সম্পাদক: মাহমুদুর রশিদ । নিউজ এডিটর: ফিরোজ কাদির শাওন
যোগাযোগ : 09697716045