প্রিন্ট এর তারিখ : ৩০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
আইসিসিবি হেরিটেজে ৮ সপ্তাহের গ্র্যান্ড মিউজিক্যাল নাইট, সুফি মিউজিক এডিশন দিয়ে সূচনা
নিজস্ব প্রতিবেদক ||
ঢাকার কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়ে-এ অবস্থিত আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইটের প্রথম পর্ব ‘সুফি মিউজিক এডিশন’ শুরু হয়েছে। মুঘল আমলের আভিজাত্য, রাজকীয় খাবার এবং মনোমুগ্ধকর সুফি সুরের মূর্ছনা একসাথে উপভোগ করতে সঙ্গীতপ্রেমী ও ভোজনরসিকদের আকর্ষণ করেছে এই আয়োজন।
প্রথম সন্ধ্যায় ঐতিহ্যবাহী সুফি গানের লাইভ পরিবেশনা পাশাপাশি মুঘল ঐতিহ্যের স্বাদে তৈরি সুস্বাদু খাবার পরিবেশন করা হয়েছে। রেস্টুরেন্টের প্রাঙ্গণে সুর ও স্বাদের এই অনন্য সমন্বয় দর্শকদের মুগ্ধ করেছে এবং ভবিষ্যৎ পারফরম্যান্সের জন্য প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, এই আনন্দময় সঙ্গীত উৎসবটি ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার ধারাবাহিকভাবে চলবে। পরবর্তী ইভেন্টের শিডিউল নিম্নরূপ: ৬ নভেম্বর – রবীন্দ্র সংগীত, ১৩ নভেম্বর – ৯০-এর দশকের হিন্দি গান, ২০ নভেম্বর – নজরুল গীতি, ২৭ নভেম্বর – কালজয়ী বাংলা গান, ৪ ডিসেম্বর – পিয়ানো ও ভোকাল, ১১ ডিসেম্বর – শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত, ১৮ ডিসেম্বর – লোকসংগীত/ফোক।
অংশগ্রহণের জন্য আগাম টেবিল বুকিং করা যাবে 01969999866 অথবা 01991197719 নম্বরে। অনুষ্ঠানটি বিডি প্রতিদিন/এনএইচ দ্বারা কভার করা হবে।
নির্বাহী সম্পাদক: মাহমুদুর রশিদ । নিউজ এডিটর: ফিরোজ কাদির শাওন
কপিরাইট © ২০২৬ করাপশন নিউজ বিডি ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত