করাপশন নিউজ বিডি ২৪
প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

লালবাগে নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে বিজিবি জিরো টলারেন্স অভিযান: ২৫ বোতল ফেনসিডিল ও ২৫ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

লাহোর শীর্ষে, বায়ুমান স্কোর ৩০৩—ঢাকা ৮ম স্থানে অস্বাস্থ্যকর বাতাস

ফতুল্লা মাদ্রাসায় অগ্নিকাণ্ড: ৪৮ শিক্ষার্থী গুরুতর, তিনজন আইসিইউতে ভর্তি

কুষ্টিয়ায় বখাটে কিশোরের ছুরিকাঘাতের ঘটনা, এসএসসি শিক্ষার্থী জাকিয়ার গ্রেফতার

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৬টি এলাকায় মঙ্গলবার ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

ফার্মগেট মেট্রো স্টেশন পুনরায় চালু, বাসে অগ্নিসংযোগের পর নিরাপত্তা নিশ্চিত

কেরানীগঞ্জ টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন সেমিনার

উত্তাল সাগর, বৈরী আবহাওয়ার কবলে দুবলার ১০ হাজার জেলে

সুন্দরবনের দুবলার শুঁটকি পল্লিতে মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন ১০ হাজার জেলে। শুক্রবার সকালে চারটি চর—আলোরকোল, মাঝেরকেল্লা, নারকেলবাড়িয়া ও শেলারচরে পৌঁছেই দুর্যোগের মুখে পড়েন তাঁরা। ঝড়বৃষ্টির কারণে অস্থায়ী ঘর ও মাছ রাখার গোলা তৈরি করতে না পেরে নৌকা ও ফিশিং ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিয়েছেন জেলেরা। ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দুবলা ফিশারমেন গ্রুপ ও সুন্দরবন বিভাগ।

দুবলার আলোরকোল থেকে শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে মুঠোফোনে দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, এবারের শুঁটকি মৌসুমের প্রথম দিনেই দুর্যোগের কবলে পড়েছেন জেলেরা। বৃহস্পতিবার মধ্যরাতে ১০ হাজারের বেশি জেলের বহর লোকালয় থেকে রওনা দিয়ে শুক্রবার সকালে দুবলার আলোরকোল, মাঝেরকেল্লা, নারকেলবাড়িয়া ও শেলারচরে পৌঁছায়।

তিনি জানান, দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় জেলেরা চরে নেমে থাকার অস্থায়ী ঘর ও মাছ রাখার গোলা তৈরি করতে পারেননি। ফলে নৌকা ও ফিশিং ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তাঁরা। ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সাগরে অবিরাম বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো হাওয়া বইছে। উত্তাল সাগর ও সুন্দরবনের নদ-নদীতে বিশাল ঢেউ আছড়ে পড়ছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান মুঠোফোনে জানান, সাগরে মাছ ধরে শুঁটকি তৈরির জন্য আসা প্রায় ১০ হাজার জেলে শুক্রবার সকালে দুবলায় পৌঁছেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন। ঝড়বৃষ্টির কারণে শুঁটকি মৌসুমের প্রথম দিনেই তাঁরা সাগরে মাছ ধরতে যেতে পারেননি।

তিনি আরও জানান, দুবলার আলোরকোল, মাঝেরকেল্লা, নারকেলবাড়িয়া ও শেলারচর নিয়ে গঠিত অস্থায়ী শুঁটকি পল্লিতে বাগেরহাট, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে জেলেরা এসেছেন। বৈরী আবহাওয়ায় থাকার ঘর তৈরি করতে না পেরে তাঁরা নৌকা ও ফিশিং ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছেন। উত্তাল সাগর ও সুন্দরবনের নদ-নদীতে বিশাল ঢেউ আছড়ে পড়ছে বলেও জানান এই বন কর্মকর্তা।

বিডি প্রতিদিন/এনআরএইচ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

উত্তাল সাগর, বৈরী আবহাওয়ার কবলে দুবলার ১০ হাজার জেলে
0:00 0:00
1.0x
করাপশন নিউজ বিডি ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

উত্তাল সাগর, বৈরী আবহাওয়ার কবলে দুবলার ১০ হাজার জেলে

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সুন্দরবনের দুবলার শুঁটকি পল্লিতে মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন ১০ হাজার জেলে। শুক্রবার সকালে চারটি চর—আলোরকোল, মাঝেরকেল্লা, নারকেলবাড়িয়া ও শেলারচরে পৌঁছেই দুর্যোগের মুখে পড়েন তাঁরা। ঝড়বৃষ্টির কারণে অস্থায়ী ঘর ও মাছ রাখার গোলা তৈরি করতে না পেরে নৌকা ও ফিশিং ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিয়েছেন জেলেরা। ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দুবলা ফিশারমেন গ্রুপ ও সুন্দরবন বিভাগ।

দুবলার আলোরকোল থেকে শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে মুঠোফোনে দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, এবারের শুঁটকি মৌসুমের প্রথম দিনেই দুর্যোগের কবলে পড়েছেন জেলেরা। বৃহস্পতিবার মধ্যরাতে ১০ হাজারের বেশি জেলের বহর লোকালয় থেকে রওনা দিয়ে শুক্রবার সকালে দুবলার আলোরকোল, মাঝেরকেল্লা, নারকেলবাড়িয়া ও শেলারচরে পৌঁছায়।

তিনি জানান, দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় জেলেরা চরে নেমে থাকার অস্থায়ী ঘর ও মাছ রাখার গোলা তৈরি করতে পারেননি। ফলে নৌকা ও ফিশিং ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তাঁরা। ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সাগরে অবিরাম বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো হাওয়া বইছে। উত্তাল সাগর ও সুন্দরবনের নদ-নদীতে বিশাল ঢেউ আছড়ে পড়ছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান মুঠোফোনে জানান, সাগরে মাছ ধরে শুঁটকি তৈরির জন্য আসা প্রায় ১০ হাজার জেলে শুক্রবার সকালে দুবলায় পৌঁছেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন। ঝড়বৃষ্টির কারণে শুঁটকি মৌসুমের প্রথম দিনেই তাঁরা সাগরে মাছ ধরতে যেতে পারেননি।

তিনি আরও জানান, দুবলার আলোরকোল, মাঝেরকেল্লা, নারকেলবাড়িয়া ও শেলারচর নিয়ে গঠিত অস্থায়ী শুঁটকি পল্লিতে বাগেরহাট, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে জেলেরা এসেছেন। বৈরী আবহাওয়ায় থাকার ঘর তৈরি করতে না পেরে তাঁরা নৌকা ও ফিশিং ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছেন। উত্তাল সাগর ও সুন্দরবনের নদ-নদীতে বিশাল ঢেউ আছড়ে পড়ছে বলেও জানান এই বন কর্মকর্তা।

বিডি প্রতিদিন/এনআরএইচ

করাপশন নিউজ বিডি ২৪

নির্বাহী সম্পাদক: মাহমুদুর রশিদ । নিউজ এডিটর: ফিরোজ কাদির শাওন । আইন উপদেষ্টা: সিরাজুল ইসলাম অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

যোগাযোগ : 09697716045